ঊষার গোল-উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রিমিয়ার হকি লিগে টানা পঞ্চম জয় পেয়েছে ঊষা ক্রীড়াচক্র। মওলানা ভাসানী স্টেডিয়ামে কাল তারা ঢাকা ওয়ান্ডরার্সকে হারিয়েছে ৮-২ গোলে। ঊষার পুষ্কর খীসা মিমো ৩টি, আলীম বেলাল, মোহাম্মদ ইরফান, হাসান যুবায়ের নিলয়, কৃষ্ণ কুমার ও আলী শান ১টি করে গোল করেন। এই জয়ে ৫ ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে ঊষা। সমান ম্যাচে ১০ পয়েন্ট ওয়ান্ডারার্সের।
দিনের অন্য ম্যাচে মেরিনার্স ৪-১ গোলে হারিয়েছে বাংলাদেশ স্পোর্টিংকে। জয়ী দলের মামুনুর রহমান চয়ন, মোহাম্মদ তৌফিক, শফিউল আলম শিশির ও মাইনুল ইসলাম কৌশিক গোল করেছেন। বাংলাদেশ স্পোর্টিং ক্লাবের শাহাবাজ আলী করেন সান্ত্বনার গোল। চার ম্যাচে মেরিনার্সের পয়েন্ট ৭, ৫ ম্যাচে বাংলাদেশ এসসির পয়েন্ট ৬। আজ লিগে কোনো খেলা নেই।