ঊষার ঘামঝরানো জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রথমার্ধে ৩-০ ব্যবধানে এগিয়ে। হেসেখেলে ব্যবধানটা আরও বাড়িয়েই জিততে চেয়েছিল ঊষা। কিন্তু প্রিমিয়ার হকি লিগের সুপার ফাইভের প্রথম ম্যাচে সোনালী ব্যাংকের বিপক্ষে জিততে হলো ঘাম ঝরিয়েই। শেষ পর্যন্ত অবশ্য জিতেছে ৪-৩ গোলে।আতিক, ইমরান ও কৌশিকের গোলে প্রথমার্ধ শেষ করে ঊষা। দ্বিতীয়ার্ধের শুরুতেই স্কোর ৪-০ করেন শহীদুল্লাহ টিটু। ম্যাচের ৪০ মিনিটে আম্পায়ারের সঙ্গে তর্ক করে হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ঊষার আক্তার আলীকে। বাকি সময়ে ১০ জনের দল হয়ে পড়ে ঊষা। সুযোগটা কাজে লাগিয়ে পর পর তিনটি গোল করেন সোনালী ব্যাংকের ইফানুল, ইমরান ও অজিত।আজকের খেলা: আবাহনী-সাধারণ বীমা (বিকেল ৪-১৫ মি., হকি স্টেডিয়াম)