ঊষার টানা তৃতীয় জয়
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘খ’ গ্রুপ থেকে আগেই সেমিফাইনালে উঠে গিয়েছিল দুদলই। ঢাকা ব্যাংক ক্লাব কাপ হকিতে ঊষা ক্রীড়াচক্র ও সোনালী ব্যাংকের কালকের ম্যাচটি ছিল তাই শুধুই নিয়ম রক্ষার। আনুষ্ঠানিকতার ম্যাচে ঊষা ২-০ গোলে হারিয়েছে সোনালী ব্যাংককে। ২৩ ও ৪৮ মিনিটে গোল দুটি করেছেন কৃষ্ণকুমার ও মাজহারুল।তিন ম্যাচের সবগুলো জিতে ৯ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো ঊষা। সমান ম্যাচে দুই জয় নিয়ে গ্রুপ রানার্সআপ সোনালী ব্যাংক।