ঊষার টানা সপ্তম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিরোপাপ্রত্যাশী ঊষা এবার প্রিমিয়ার হকি লিগ শুরু করেছিল আবাহনীর বিপক্ষে হার দিয়ে। এরপর কাল সোনালী ব্যংককে ৪-১ গোলে হারিয়ে তুলে নিয়েছে টানা সপ্তম জয়। ৪৫ মিনিট পর্যন্ত ঊষাকে গোলবঞ্চিত রেখে শেষতক বড় পরাজয়ই বরণ করতে হয়েছে ব্যাংক দলকে। ঊষার গুরত্বপূর্ণ এই জয় এল পাকিস্তানিদের ওপর ভর করে। তিনটি গোল করেছেন তিন পাকিস্তানি—আখতার আলী, শাহবাজ আলী ও মোহাম্মদ ইমরান। ৪-০ হয়ে যাওয়ার পর সোনালী ব্যাংকের রানা যুবায়ের একটি গোল শোধ করেন। অ্যাজাক্স-ওয়ারী ম্যাচ গোলশূন্যই থাকল। আগের দিন ভারী বৃষ্টিতে পরিত্যক্ত শেষ ২৭ মিনিটের খেলা কাল হয়েছে। ঊষা-সোনালী ব্যাংক ম্যাচটাও পরশু বৃষ্টিতে হতে পারেনি। এ অবস্থায় লিগের বাকি খেলাগুলো এক দিন করে পিছিয়ে যাচ্ছে।