ঊষায় চার বিদেশি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঊষায় খেলতে ঢাকায় আসছেন চার ভারতীয় হকি খেলোয়াড়—অজিতেশ রায়, রোশান মিনজ, দিবাকর রাম ও সুখজিৎ সিং। এঁদের মধ্যে শুধু সুখজিতের জাতীয় দলে খেলার অভিজ্ঞতা নেই। বাকি তিনজনই ভারতের জাতীয় দলের খেলোয়াড়। ১৪ জানুয়ারি ঢাকায় আসবেন এই চারজন। ক্লাব কাপ ও লিগে পাঁচজন বিদেশির নাম নিবন্ধনের সুযোগ থাকলেও মাঠে নামতে পারবেন চারজন।