ঊষায় বাংলাদেশিদের দিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তানিদের ভিড়ে কাল হকিতে ছিল বাংলাদেশের দিন। মওলানা ভাসানী হকি স্টেডিয়ামে ঊষা ৬-১ গোলে হারিয়েছে আজাদকে। সবগুলো গোলই করেছেন বাংলাদেশের খেলোয়াড়েরা। হাসান যুবায়ের নিলয় ৩টি, পুষ্কর খীসা মিমো ২টি ও কৃষ্ণ কুমার ১টি গোল করেছেন। আজাদের একমাত্র গোলটি তাহমিদের। এই জয়ে ৭ ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষেই ঊষা। সমান ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে যুগ্মভাবে দুইয়ে মোহামেডান ও আবাহনী। দিনের অন্য ম্যাচে ওয়ান্ডারার্স ৫-০ গোলে হারিয়েছে রেলওয়েকে। ১টি করে গোল করেছেন আল নাহিয়ান, খলিলুর, বিশাল, রকিবুল ও জগজিৎ সিং।