এ কী বলছেন ইব্রাহিমোভিচ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বার্সেলোনার ওপর তাঁর রাগটা পুরোনো। বার্সায় কাটানো দুটি বছর একদমই ভালো যায়নি তাঁর। দুই বছরের মাত্র একটা মৌসুমই খেলতে পেরেছিলেন। অন্য মৌসুমে তাঁকে ধারে খেলতে পাঠিয়ে দেওয়া হয় মিলানে। এ জন্য অবশ্য পেপ গার্দিওলা আর লিওনেল মেসির ওপর খুব রাগ তাঁর। কিন্তু জ্লাতান ইব্রাহিমোভিচকে মারিও বালোতেল্লিও জ্বালাতন করেছেন— এটা জানা ছিল না। বার্সা-বালোতেল্লি—দুই ‘ব’-এর ওপরই নাখোশ ইব্রা। অনেকেই যখন ক্লাব হিসেবে বার্সেলোনা আর খেলোয়াড় হিসেবে বালোতেল্লিতে মুগ্ধ, ইব্রার দাবি বার্সা-বালোতেল্লি আহামরি গোছের কিছু নয়!বার্সেলোনা-মিলান ঘুরে প্যারিসে এসে নিজের ক্যারিয়ার নতুনভাবে আবিষ্কার করেছেন সুইডিশ স্ট্রাইকার। আছেন ফর্মের তুঙ্গে। লিগে এরই মধ্যে ৭ ম্যাচে ৯ গোল করা ইব্রার ফর্ম শুধু বুটে নয়, মুখেও! গার্দিওলা থেকে মেসি—সুযোগ পেলেই ধুয়ে দিচ্ছেন। এবার মওকামতো কথার ঘা বসিয়ে দিলেন নিজের ফেলে আসা ক্লাবকে। ম্যান সিটি স্ট্রাইকার বালোতেল্লি রিয়াল মাদ্রিদে যেতে পারেন কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পিএসজি তারকা বলেছেন, ‘বালোতেল্লি মাদ্রিদে? আমার মনে হয় না এমনটা হবে। ও বরং বার্সাতেই যেতে পারে। ও খেলোয়াড় হিসেবে মাঝারি মানের, বার্সাও ক্লাব হিসেবে তা-ই।’ ওয়েবসাইট।