এ কেমন আচরণ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গ্যালারিতে ২-৩ হাজার দর্শক ম্যাচ শুরুর জন্য অপেক্ষা করছে। শেখ জামাল লাইনে দাঁড়াল। কিন্তু খোঁজ নেই মোহামেডানের! ২০ মিনিট পার। কী ব্যাপার? জানা গেল, রেফারি আজাদ রহমানের ব্যাপারে হঠাৎ আপত্তি মোহামেডানের। আজাদকে না সরালে তারা খেলবে না! কোন এক সমর্থক নাকি পরশু শেখ জামালের সভাপতির গাড়িতে আজাদকে দেখেছেন—এই হলো যুক্তি। আবদার প্রত্যাহার করে ২০ মিনিট পর মাঠে নামল মোহামেডান! ঠিক এর মিনিট দুয়েক আগে ‘আমরা কী সস্তা দল নাকি?’ ঘোষণা দিয়ে শেখ জামাল চলে গেল ড্রেসিং রুমে। তারা নেই ১০ মিনিট। বাংলাদেশে নিয়ম-নীতির তোয়াক্কা কেউ করে না, তাই ৩০ মিনিট পর খেলা শুরু!