এ কেমন উদযাপন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সানচেজের গোল টপস উঁচিয়ে উদযাপন করলেন এই লাতিন সুন্দরী ইয়েন্দেলিন নুনেজ।
সানচেজের গোল টপস উঁচিয়ে উদযাপন করলেন এই লাতিন সুন্দরী ইয়েন্দেলিন নুনেজ।

শপথ করেছিলেন, চিলি জিতলে নাকি অন্তর্বাস দেখিয়ে তা উদযাপন করবেন। সে জন্য অবশ্য দলের জয় পর্যন্তও অপেক্ষা করলেন না চিলিয়ান সাংবাদিক ইয়েন্দেলিন নুনেজ। ৩২ মিনিটে সানচেজের গোলের সঙ্গে সঙ্গেই করে বসলেন সেই কাণ্ড! আড়ালে-আবডালে নয়, একদম টিভি ক্যামেরার দিকে তাকিয়েই কিছুক্ষণের জন্য তুলে রাখলেন নিজের টপস! ব্যস, তাতেই বিশ্বব্যাপী গণমাধ্যমের আগ্রহের কেন্দ্রে তিনি!

‘সাংবাদিকসুলভ’ আচরণ এটাকে একেবারেই বলা যাবে না। তিনি আসলে সে অর্থে সাংবাদিকও নন। সাংবাদিকের খোলসে মূলত মডেল এই চিলিয়ান তরুণী দেশের হয়ে এসেছেন বিশ্বকাপ কভার করতে। সংবাদ সংগ্রহের চেয়েও যাঁর কাজ টেলিভিশন চ্যানেলের কাটতি বাড়ানো!

সানচেজের সমতাসূচক গোল এভাবে উদযাপন করলেও চিলি বিশ্বচ্যাম্পিয়ন হলে কি করবেন তা কিন্তু তখনো ভাবেননি নুনেজ। ব্রাজিলের বিপক্ষে জয় নিয়েই ছিল তাঁর মূল ভাবনা। ভাগ্যিস চিলি জেতেনি, নয়তো উদযাপনের মাত্রাটা হয়তো সীমা ছাড়িয়ে চলে যেত বহুদূর।