এ কোন উডস!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টাইগার উডসের অধোগতি থামছেই না। একসময় যাঁর গলফ কোর্সে নামা মানেই ছিল শিরোপা, সেই উডস এখন বাজে পারফরম্যান্সে প্রতিদিনই ছাড়িয়ে যাচ্ছেন নিজেকে। ব্রিজস্টোন আমন্ত্রণমূলক বিশ্ব গলফ টুর্নামেন্টে ৭২ হোল পারফরম্যান্সে ক্যারিয়ারের সবচেয়ে বাজে ফলাফল করেছেন উডস, শিরোপা জয়ী হান্টার মাহানের চেয়ে পেছনে ছিলেন ৩০ স্ট্রোক। অথচ এই টুর্নামেন্টেরই সাতবারের চ্যাম্পিয়ন তিনি। এর মধ্যে টানা তিনবার করে জিতেছেন দুদফায়। আরেকটি চরম হতাশাজনক পারফরম্যান্সের পর উডস বলেছেন, ‘বছরটা সত্যিই বড় দীর্ঘ!’ এএফপি।