এ বছরই ভারত সফর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অবশেষে ভারত সফরের দরজা খুলছে বাংলাদেশ ক্রিকেট দলের জন্য! সেই সফর হতে পারে এ বছর ডিসেম্বরে। বিসিসিআইয়ের আমন্ত্রণে বর্তমানে ভারত সফর করছেন বিসিবির সভাপতি আ হ ম মুস্তফা কামাল। পোশাকি কারণ আইপিএল। তবে বহুল আলোচিত ভারত সফরের দিনক্ষণ ঠিক করাও একটা উদ্দেশ্য। ভারতীয় বোর্ডের সভাপতি এন শ্রীনিবাসনের সঙ্গে কামালের ইতিবাচক আলোচনাই হয়েছে বলে জানিয়েছে সূত্র।ডিসেম্বরের শেষ সপ্তাহ ও জানুয়ারির প্রথম সপ্তাহে ভারতের কোনো আন্তর্জাতিক সূচি নেই। নভেম্বর-ডিসেম্বরে অনুষ্ঠেয় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাংলাদেশ দলের হোম সিরিজ কিছুটা এগিয়ে এনে ওই ফাঁকা সময়েই ভারত সফরের জন্য ভাবা হচ্ছে। এ ব্যাপারে জানতে চাইলে কাল চেন্নাই থেকে টেলিফোনে মুস্তফা কামাল বলেছেন, ‘বলার মতো কিছুই এখনো হয়নি। তবে আমরা এ বছরই ভারত সফর করব ইনশাল্লাহ।’