এ বছরে দুই দল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ কি বছরের প্রথম হারের স্বাদ পেতে যাচ্ছে নাইজেরিয়া? নাকি আবারও পুনরাবৃত্তি হতে যাচ্ছে গত জুনের সেই ম্যাচের, যেখানে আর্জেন্টিনাকে হতবিহ্বল করে ৪-১ গোলের জয় পেয়েছিল সুপার ইগলরা। এ বছর এখন পর্যন্ত সাতটি ম্যাচ খেলে ছয়টিতেই জিতেছে আফ্রিকান দেশটি। অবশ্য এর মাত্র একটি ম্যাচই বড় দলের বিপক্ষে, আবুজায় আর্জেন্টিনার বিপক্ষে। অপর দিকে আর্জেন্টাইনরা খেলেছে ১৪টি ম্যাচ, যার মধ্যে জিতেছে মাত্র ছয়টিতে। ড্র করেছে ছয়টিতে এবং হেরেছে বাকি দুটি ম্যাচে। নাইজেরিয়ার কাছে হারার পাঁচ দিন পর পোল্যান্ডের কাছে ২-১ গোলে। এ সময় আর্জেন্টিনার করা ২৪টি গোলের মাত্র দুটিই করেছেন লিওনেল মেসি। আর্জেন্টিনা খেয়েছে ১৫টি গোল। অন্যদিকে নাইজেরিয়া ১৭টি গোল করলেও খেয়েছে মাত্র ৪টি।