এ মাসেই আসছেন ডেভ রিচার্ডস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কিছুদিন আগে খবরটা দিয়েছিলেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন। বাংলাদেশের ফুটবল উন্নয়নে ইংলিশ ফুটবলের সহায়তা পাওয়ার সুযোগ তৈরি হয়েছে। ইংলিশ প্রিমিয়ার লিগের চেয়ারম্যান ডেভ রিচার্ডস ঢাকা আসবেন এবং এই সফরের মাধ্যমেই বাংলাদেশ কিছু পেতে পারে। আগামী ২৭ অথবা ২৮ জানুয়ারি ঢাকায় আসছেন ডেভ। এখানে ক্লাবগুলোর সঙ্গে বসবেন তিনি। সবকিছু দেখবেন। তারপরই হয়তো সিদ্ধান্ত নেবেন, কীভাবে বাংলাদেশের ফুটবলে সহযোগিতার হাত বাড়ানো যায়।