এ মাসেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানাবেন মুরালিধরন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
টেস্ট ক্রিকেট থেকে বিদায়ের ঘোষণা দিয়ে ফেললেন বিশ্বের সেরা অফস্পিনার মুত্তিয়া মুরালিধরন। ১৮ জুলাই ভারতের বিপক্ষে টেস্টটাই হবে তাঁর ক্যারিয়ারের শেষ টেস্ট ম্যাচ। টেস্ট, ওয়ানডে দুটোতেই সর্বোচ্চ উইকেট শিকারী মুরালিধরন তাঁর ১৮ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে ১৩২টি টেস্ট খেলে সংগ্রহ করেছেন ৭৯২ উইকেট। ৩৩৭ ওয়ানডেতে তার সংগ্রহ ৫১৫ উইকেট। টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেও ২০১১ সালের বিশ্বকাপ পর্যন্ত ওয়ানডে খেলবেন বলে জানিয়েছেন মুরালিধরন। শেষ টেস্টে ৮ উইকেট নিয়ে ৮০০ উইকেটের মাইলফলক ছুঁতে পারবেন কিনা সেটা দেখার জন্যই এখন উন্মুখ হয়ে থাকবেন মুরালি ভক্তরা। টাইমস অব ইন্ডিয়া।