এ ম্যাচেও রান পাননি সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাকিব আল হাসান কি ব্যাটিং ভুলে গেলেন? ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) যে রানই পাচ্ছেন না ওয়ানডের বিশ্বসেরা অলরাউন্ডার। বারবাডোজ ট্রাইডেন্টের হয়ে প্রথম চার ম্যাচে ১৯ রান করা এই বাঁহাতি পরশু গায়ানা আমাজন ওয়ারিয়র্সের বিপক্ষে করলেন মাত্র ৩ রান, সেটাও ৯ বলে। ব্যাট হাতে ধারাবাহিক ব্যর্থতার কারণেই কি না পরশু তাঁকে নামানো হলো সাত নম্বরে। প্রথম দুই ম্যাচে চারে ও পরের দুই ম্যাচে ছয়ে ব্যাট করেছেন সাকিব। বল হাতে অবশ্য এ ম্যাচেও সফল, ৪ ওভারে ২৫ রান দিয়ে ২ উইকেট। দুটি উইকেটই আবার নিজের শেষ ওভারে নিয়েছেন। এই ২টিসহ পাঁচ ম্যাচে তাঁর উইকেট হলো ৯টি। পোর্ট অব স্পেনের এই ম্যাচেই প্রথম হারের স্বাদ পেয়েছে বারবাডোজ। প্রথম চার ম্যাচেই জয়ী দলটি হেরেছে ২৭ রানে। টস জিতে ব্যাট নিয়ে গায়ানা করেছিল ৯ উইকেটে ১৪৯ রান। ৫৫ বলে সর্বোচ্চ ৭৩ রান করেছেন মার্টিন গাপটিল। জবাবে বারবাডোজ অলআউট ১২২ রানে। দিনের অন্য ম্যাচে টিঅ্যান্ডটি ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে ১ রানে জিতেছে অ্যান্টিগার বিপক্ষে। তথ্যসূত্র: ক্রিকইনফো।