এ যেন অন্য আর্সেনাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের সেরা তারকা রবিন ফন পার্সি ও অ্যালেক্স সংকে বিক্রি করে দেওয়ায় আর্সেনালকে মনে করা হচ্ছিল ভাঙা হাট। তা নিয়ে কোচ আর্সেন ওয়েঙ্গারের মুণ্ডপাত কম হয়নি। অথচ সেই আর্সেনালই আলো ছড়াচ্ছে মাঠে। এ যেন নতুন চেহারার আর্সেনাল।লিগে প্রথম পাঁচ ম্যাচে অপরাজিত থাকা আর্সেনালের মৌসুমে একমাত্র হারটি চেলসির কাছে। তবে সেই হারকে পেছনে ফেলে ঘুরে দাঁড়াতে সময় নেয়নি ওয়েঙ্গারের দল। পরশু প্রথমে পিছিয়ে পড়েও ওয়েস্ট হামকে হারিয়েছে ৩-১ গোলে। নিজেদের মাঠে ওয়েস্ট হাম আর্সেনালের জন্য কাজটা কঠিন করে তুলেছিল প্রথমেই গোল করে। কিন্তু ওয়েঙ্গারের দল লক্ষ্যে অবিচল থেকে জয় ছিনিয়ে নিয়েছে। দলের লড়াকু মানসিকতা দেখে ওয়েঙ্গার মহা খুশি। এমনকি ২০০৩-০৪ মৌসুমের পর লিগ শিরোপা জয়ের স্বপ্নও দেখছেন আর্সেনালের ফরাসি কোচ, ‘এটা ছিল গুরুত্বপূর্ণ পরীক্ষা, যা থেকে আমরা বের হয়ে এসেছি। ঘুরে দাঁড়িয়ে জয় ছিনিয়ে আনাটা ছিল আমাদের মানসিকতার দারুণ এক পরীক্ষা।’ওয়েঙ্গার প্রশংসায় ভাসিয়েছেন তিন গোলদাতাকে—জিরু, ওয়ালকট আর কাজোরলা। ওয়েঙ্গারের দাবি ওয়ালকটের দ্বিতীয় গোলটাই গড়ে দিয়েছে পার্থক্য, ‘ও গুরুত্বপূর্ণ এক গোল করেছে, যখন ম্যাচটা ছিল ৫০-৫০।’এই জয়ে ৭ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে আর্সেনাল। সমান ম্যাচে ১৯ পয়েন্ট নিয়ে শীর্ষে অপরাজিত চেলসি। তোরেস, ল্যাম্পার্ড, হ্যাজার্ড ও ইভানোভিচের গোলে চেলসির ৪-১ ব্যবধানের জয়টা সাত ম্যাচে তাদের ষষ্ঠ। ১১ মিনিটে নরউইচের গ্র্যান্ট হল্টের গোলটা ছিল মৌচাকে ঢিল ছোড়ার মতো। গোল খেয়েই খোলস ছেড়ে বেরিয়ে আসা চেলসি একে একে করেছে ৪ গোল। কোচ রবার্তো ডি মাত্তেও বলছেন, ‘নরউইচ দারুণ এক গোল করে। দ্রুতই সমতায় ফেরাটা ছিল গুরুত্বপূর্ণ। এর পর চেলসি প্রচুর চাপ সৃষ্টি করেছে।’ ইস্টল্যান্ডে পরশুই যেন ম্যানচেস্টার সিটি খেলল মৌসুমের সেরা ম্যাচটি। যে ম্যাচে কোলারভ, আগুয়েরো ও মিলনারের গোলে সান্ডারল্যান্ডকে তারা হারিয়েছে ৩-০ গোলে। ১৫ পয়েন্ট নিয়ে সিটি এখন দুই নম্বরে। সিটির খেলায় উন্নতির ছাপ স্পষ্ট। কিন্তু রবার্তো মানচিনিকে বেশি কথা বলতে হয়েছে মারিও বালোতেল্লি প্রসঙ্গে! বদলির সংকেত পেয়েও ইতালিয়ান স্ট্রাইকার মাঠ থেকে বেরিয়ে যান ধীর পায়ে। কোচের সঙ্গে হাত তো মেলানইনি, রিজার্ভ খেলোয়াড়দের কারও সঙ্গে কথা না বলে সোজা গেছেন ড্রেসিংরুমে। তার পরও মানচিনি তাঁর খ্যাপাটে শিষ্যের পাশেই আছেন, ‘মারিও প্রচুর পরিশ্রম করেছে, সুযোগও পেয়েছে। আমি মারিওকে নিয়ে খুশি।’ গতকাল ম্যানচেস্টার ইউনাইটেড ৩-০ গোলে হারিয়েছে নিউক্যাসলকে, লিভারপুল গোলশূন্য ড্র করেছে স্টোকের সঙ্গে। এএফপি।ওদিকে চ্যাম্পিয়নস লিগে বাতে বরিসভের মতো অখ্যাত দলের কাছে ৩-১ গোলে চূর্ণ হওয়া বায়ার্ন মিউনিখ জিতেই চলেছে বুন্দেসলিগায়। জার্মানির সেরা ক্লাবটি পরশু ফ্রাঙ্ক রিবেরির জোড়া গোলে ২-০-তে হারিয়েছে হফেনহেইমকে। লিগে এটি তাদের টানা সপ্তম জয়।