এ রকমই বাফুফের বর্ষপঞ্জি!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘটা করে এবার বর্ষপঞ্জি ঘোষণা করেছিল বাফুফে। কিন্তু প্রথম আয়োজনটাই সময়মতো আলোর মুখ দেখছে না। ফেডারেশন শিল্ড কাপ নাম নিয়ে ফেডারেশন কাপের বাছাইপর্ব শুরুর কথা আজ থেকে। কিন্তু আজ শুরু হচ্ছে না। কবে হবে তা-ও জানা যায়নি। নতুন তারিখ ঠিক করতে আজ সভায় বসছে ফেডারেশনের প্রতিযোগিতা কমিটি!টুর্নামেন্টটি আপাতত শুরু করতে না পারার কোনো কারণও আনুষ্ঠানিকভাবে জানায়নি ফেডারেশন। এ ব্যাপারে আরও আগেই তাদের সিদ্ধান্ত নিলে অন্তত দলগুলো জানতে পারত কী ঘটছে। কিন্তু বাফুফে সেটা জানানোয় দলগুলো আছে অন্ধকারে। খেলা পেছালে আরও আগেই সভায় বসে তা ঠিক করার নিয়ম। কিন্তু ‘পেশাদার’ বাফুফের প্রতিযোগিতা কমিটি সভা করছে অনেকটা সময় পেরিয়ে!ফেডারেশনের খোঁজ নিয়ে জানা গেছে, ১২টি দল এই শিল্ডে খেলতে আগ্রহ জানিয়েছে। পেশাদার লিগের দ্বিতীয় স্তরের ছয়টি দলের সঙ্গে আছে নৌবাহিনী, পুলিশ, ঢাকা বিশ্ববিদ্যালয়, প্রকৌশল বিশ্ববিদ্যালয়। কম্পিটিশন কমিটির প্রধান তাবিথ আউয়াল সাংবাদিকদের জানিয়েছেন, ১৮টি দল নিয়ে এই শিল্ড আয়োজনের ইচ্ছা ফেডারেশনের। সেই লক্ষ্যেই চলছে প্রস্তুতি।তাঁর দেওয়া তথ্যানুযায়ী, ঢাকার বাইরে তিনটি ভেন্যুতে শিল্ডের খেলা চালানো হবে। এর মধ্যে চট্টগ্রাম ও ফেনীতে আয়োজন চূড়ান্ত। তৃতীয় ভেন্যুটিই শুধু ঠিক হয়নি।পরিকল্পনা আছে, সেটি বাস্তবায়নের জন্য কাজও করছে কমিটি। কিন্তু কাজের গতি ধীর। তাই অতীতের ধারাবাহিকতায় এবারও বর্ষপঞ্জি মানা গেল না। বর্ষপঞ্জি শুরুতে থাকল কাগজে-কলমেই। বর্তমান কমিটি অনেক হাঁকডাক ছেড়ে নতুন মৌসুমের প্রথম আয়োজনটি নিয়েই হোঁচট খেল। এর ফলে মৌসুমের বাকি আয়োজনগুলোর সূচিও হয়ে যাবে এলোমেলো। কোনোটিই সময়মতো করা যাবে না।যদিও পেশাদার লিগ কমিটির প্রধান সালাম মুর্শেদীর দাবি, ‘কম্পিটিশন কমিটি সপ্তাহ খানেক সময় নিয়ে টুর্নামেন্টটি শুরু করে দেবে। এতে অন্য আয়োজনগুলোর সমস্যা হবে না। সবই সময়মতো হবে।’