প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চারটি গ্র্যান্ড স্লামের প্রতিটিই জিতেছেন, এমন টেনিস খেলোয়াড়ের সংখ্যা সত্যিই বিরল। পুরুষদের মধ্যে মাত্র সাতজন আর মেয়েদের মধ্যে নয়জন। এঁদের মধ্যেও পাঁচজন আছেন, যাঁরা সবার চেয়ে আলাদা। একই বছরে চারটি গ্র্যান্ড স্লামই জিতেছেন তাঁরা। পুরুষ এককে এই কৃতিত্ব মাত্র দুজনের—ডন বাজ (১৯৩৮) ও রড লেভার (১৯৬২ ও ১৯৬৯)। মেয়েদের এককে এক বছরে চারটি প্রধান শিরোপাই জিতেছেন মরিন কনোলি ব্রিঙ্কার (১৯৫৩), মার্গারেট কোর্ট (১৯৭০) ও স্টেফি গ্রাফ (১৯৮৮)। সালগুলো দেখেই বুঝতে পারছেন, শুধু রড লেভারই দুবার ‘দ্য গ্র্যান্ড স্লাম’ পূর্ণ করতে পেরেছেন। ওপেন যুগে (১৯৬৮ সাল থেকে) এই কৃতিত্ব আছে মাত্র তিনজনের। আর নারী-পুরুষ মিলে সর্বশেষ এই কৃতিত্ব স্টেফি গ্রাফের।