এই ইংল্যান্ড আর সেই অস্ট্রেলিয়া!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অস্ট্রেলিয়ান স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন অ্যান্ড্রু স্ট্রাউসের ইংলিশ দলের মধ্যে সর্বজয়ী অসি দলের ছায়া খুঁজে পেয়েছেন। তিনি বলেছেন, ‘লর্ডস ও ট্রেন্টব্রিজে ভারতকে বড় ব্যবধানে হারানোর পর সিরিজের বাকি দুটো টেস্টের ইংলিশরা ফেবারিট। দলটি এ মুহূর্তে যে রকম ফর্মে রয়েছে, তাতে তাদের আইসিসির র্যাঙ্কিংয়ে শীর্ষে চলে যাওয়াটা কেবলই সময়ের ব্যাপার।’‘এই দলটি প্রতিনিয়তই উন্নতি করছে। অ্যান্ড্রু স্ট্রাউসের দলকে জয়ের ক্ষুধায় যেন পেয়ে বসেছে।’ ওয়ার্নের মন্তব্য। শেন ওয়ার্নের সবচেয়ে ভালো লেগেছে ইংল্যান্ড দলের আগ্রাসী ক্রিকেট। তিনিও অবাক হয়েছেন যে দল টেস্টের প্রথম দিন ১২৪ রান তুলতেই আট উইকেট হারিয়ে ফেলেছিল, সেই দলটিই কি না শেষ পর্যন্ত ভারতকে হারাল ৩১৯ রানে! ‘আমার ভালো লেগেছে দলটির আগ্রাসনে, কি চমত্কারভাবেই না তারা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনল।’ ওয়ার্নের মন্তব্য।শেন ওয়ার্ন এই ইংলিশ দলকে মেলাতে চান নিজের সর্বজয়ী অস্ট্রেলিয়া দলটির সঙ্গে। অনেক ক্ষেত্রেই অ্যান্ড্রু স্ট্রাউস, পিটারসেন, ব্রেসনান, অ্যান্ডারসনদের খেলা মিলে যায় সেই শক্তিশালী অস্ট্রেলিয়া দলের সঙ্গে, যারা দ্রুত রান তুলে প্রতিপক্ষকে বিপাকে ফেলতে পারঙ্গম ছিল।‘ইংল্যান্ড ঠিক সেভাবেই আগ্রাসনের সঙ্গে প্রতিপক্ষের ওপর চাপ প্রয়োগ করছে। ঠিক সেই অস্ট্রেলিয়ার মতো।’ বলেছেন ওয়ার্ন। ওয়েবসাইট।