এই তবে জাতীয় লিগ!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আগামীকাল থেকে বরিশালের সঙ্গে সিলেটের জাতীয় লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচ। দীর্ঘ লঞ্চ ভ্রমণের পর গতকাল সিলেট বিভাগের ক্রিকেটাররা যখন বরিশাল পৌঁছালেন, তখন কাকভোর। এরপর ক্লান্ত ক্রিকেটারদের ধানসিঁড়ি নামের যে হোটেলে ওঠানো হলো, সেটিকে ভদ্রগোছের বলেও চালিয়ে দেওয়া যায় না। সিলেটের নাম প্রকাশে অনিচ্ছুক এক ক্রিকেটার জানিয়েছেন, পুরো হোটেলে তোয়ালে নাকি মাত্র দুটি! কক্ষপ্রতি ভাড়া শ তিনেক টাকার বেশি হবে কি না সন্দেহ। অথচ জাতীয় লিগে প্রতিটি সিঙ্গল রুম বাবদ বিসিবির বরাদ্দ ২২০০ টাকা, ডাবল রুমের জন্য ২৭০০ টাকা! সিলেট দলের পক্ষ থেকে বোর্ডকে ফোন দিলে, তাঁদের বলা হয় এই মুহূর্তে শহরে কোনো হোটেলে জায়গা নেই, রাতটা যেন সবাই কষ্ট করে স্টেডিয়ামের হোস্টেলে কাটিয়ে দেয়। সত্যিই, অদ্ভুত এক উটের পিঠে চলছে জাতীয় লিগ!