এই দল নিয়ে গর্ব করতে চাই
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আমার বিশ্বাস, নতুন মৌসুমে দেশীয় ফুটবলারই ব্যবধান গড়ে দেবে। গতবার হয়তো কোনো একটি দলকে তিনজন বিদেশি মিলে টেনে নিয়েছে। এবার বিদেশি তিনের জায়গায় দুই হওয়ায় স্থানীয়রাই হবে ফলনির্ধারক। সেদিক থেকে শেষ রাসেল ভালো কিছু উপহার দিতে চেষ্টা করবে। হ্যাঁ, গতবারের মতো শেখ রাসেল এবার তারকায় ঠাসা নয়। কিন্তু আমি মাঠের খেলায় বিশ্বাস করি। ভারসাম্যপূর্ণ একটা দলই পেয়েছি, মাঠে খেলেই সামর্থ্যের প্রমাণ দিতে চাইব। শুরুতে ফুটবলাররা ৮০-৯০ ভাগ দিতে পারলেও খুশি থাকব। তবে বছর শেষে চাইব, এই দল নিয়ে যেন গর্ব করতে পারি।