এই দিনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কিছু কিছু ছবি আছে, সময়ের সঙ্গে সঙ্গে যা উজ্জ্বল থেকে উজ্জ্বলতর হয়ে ওঠে। কিছু কিছু ছবি একটা ইতিহাসের প্রতীক হয়ে যায়। আজ থেকে ঠিক এক যুগ আগে বঙ্গবন্ধু স্টেডিয়ামের এই ছবি যেমন। টেস্ট ক্রিকেটের দীর্ঘ ইতিহাসে প্রথমবারের মতো দুই বাঙালি অধিনায়ক নাঈমুর রহমান ও সৌরভ গাঙ্গুলী টস করতে নেমেছেন বলেই শুধু নয়, এই ছবি বাংলাদেশের ক্রিকেটের নতুন যুগে পা রাখার নির্বাক কিন্তু বাঙ্ময় সাক্ষীও। এই এক যুগে আমাদের কোথায় যাওয়ার কথা ছিল, আর আমরা কোথায় আছি—হিসাবের এই খেরোখাতা আপাতত তুলে রেখে এই ছবি আমাদের সামনে পথরেখা আঁকে ভবিষ্যতের  ফাইল ছবি