এই নাদাল স্পেনের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাফায়েল নাদাল
রাফায়েল নাদাল

গত সপ্তাহেই জিতেছেন ইউএস ওপেন। কোথায় একটু হাত-পা ঝাড়া হয়ে ছুটি কাটাবেন, তা নয় রাফায়েল নাদালকে আবারও নামতে হয়েছে কোর্টে। এবার ব্যক্তিগত কোনো টুর্নামেন্টে নয়, স্পেনের হয়ে খেলছেন ডেভিস কাপে। ইউএস ওপেনের ধকলের কোনো চিহ্ন এখন পর্যন্ত দেখা যায়নি। উইম্বলডনে ফেদেরার-বধের নায়ক সের্গেই স্টাখোভস্কিকে ৬-০, ৬-০, ৬-৪ গেমে হারিয়ে ইউক্রেনের বিপক্ষে স্পেনকে এগিয়ে দিয়েছেন ২-০ ব্যবধানে।এমনিতেই দুর্দান্ত একটা বছর যাচ্ছে। ফ্রেঞ্চ ওপেনের পর ইউএস ওপেন, এবার স্পেনকেও জেতালেন গ্রুপ পর্যায়ের প্লে-অফে। নাদাল তাই উচ্ছ্বসিতই, ‘এটা একটা ইতিবাচক মুহূর্ত। আর বছরটাই আমার জন্য স্পেশাল, সম্ভবত সেরাই। ১১টি ফাইনাল খেলে আমি ১০টিতেই জিতেছি, এর চেয়ে ভালো কিছু আমি আশা করতে পারি না। আমি স্বচ্ছন্দই বোধ করছি।’ কাল দ্বৈতেও খেলার কথা ছিল নাদালের। ডেভিস কাপের আরেক প্লে-অফে অ্যান্ডি মারে জিতলেও ক্রোয়েশিয়ার সঙ্গে এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১-১ সমতায় আছে ব্রিটেন। এএফপি।