প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এই প্রথম মুখোমুখি বাংলাদেশ ও আফগানিস্তান।
২০০৬ সালের নভেম্বরে টি-টোয়েন্টি অভিষেকের পর এ পর্যন্ত মাত্র ৩৩টি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ২০১০ সালে শুরু করেই আফগানিস্তান খেলে ফেলেছে ২২টি ম্যাচ। এর মাত্র ৫টিই অবশ্য টেস্ট খেলুড়ে দেশের বিপক্ষে।
টি-টোয়েন্টিতে বাংলাদেশের ৯টি জয়। আফগানিস্তানের যেখানে ১১টি, সবগুলোই অবশ্য আইসিসির সহযোগী দেশগুলোর বিপক্ষে।
২০ ওভারের বিশ্বকাপে বাংলাদেশ আছে শুরু থেকেই। অন্যদিকে আফগানিস্তানের এটা তৃতীয় বিশ্বকাপ।
বিশ্বকাপে ১১ ম্যাচে বাংলাদেশের একটি মাত্র জয়, চার ম্যাচ খেলে আফগানিস্তান এখনো জয়ের দেখা পায়নি।
টি-টোয়েন্টিতে আফগানিস্তানের সবচেয়ে সফল ব্যাটসম্যান মোহাম্মদ শাহজাদ। ২২ ম্যাচে ৫৮৯ রান এই উইকেটকিপার-ব্যাটসম্যানের।