এই প্রথম মেয়েদের জাতীয় রাগবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ছেলেদের ষষ্ঠ জাতীয় রাগবি আজ পল্টন ময়দানে শুরু। একই মাঠে মেয়েদের প্রথম জাতীয় রাগবিও শুরু আজ। মেয়েরা এর আগে শুধু একটা টুর্নামেন্টে খেলেছিল। জাতীয় স্তরে এই প্রথম। ওয়ালটনের পৃষ্ঠপোষণায় তিন দিনের টুর্নামেন্টে মেয়েদের বিভাগে খেলছে ঢাকা, মুন্সিগঞ্জ, নড়াইল ও রংপুর জেলা। ছেলেদের বিভাগের দশটি জেলার সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনী। গতকাল সংবাদ সম্মেলনে এ ব্যাপারে বিস্তারিত জানিয়েছেন বাংলাদেশ রাগবি ফেডারেশনের কর্মকর্তারা।