প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আর মাত্র ৩৮ রান দরকার। তাহলেই এই বছরে ওয়ানডেতে ১০০০ রান হয়ে যাবে কুমার সাঙ্গাকারার। কাল নিউজিল্যান্ডের সঙ্গে ৭৯ রান করার পর সাঙ্গাকারার রান এখন ৯৬২। শ্রীলঙ্কান এই ব্যাটসম্যানের সামনে আছেন আরও পাঁচজন। চলতি বছরে এক হাজার বা তার চেয়ে বেশি রান করার তালিকায় সবার ওপরে আছেন মিসবাহ-উল-হক (১১০১)। এরপর আছেন জর্জ বেইলি (১০৯৮), রোহিত শর্মা (১০৭১), বিরাট কোহলি (১০৩৩) ও শিখর ধাওয়ান (৯৯১)। কাল ৮১ রান করে সাতে চলে এসেছেন তিলকরত্নে দিলশান। এই বছরে দিলশানের রান এখন ৮৭০। শীর্ষ ১০ জনের মধ্যে লঙ্কান দুজনের গড় বাকিদের চেয়ে বেশি। ১৮টি করে ম্যাচে সাঙ্গাকারার গড় ৭৪, দিলশানের ৬৬.৯২।