এই বার্সাকেই এগিয়ে রাখছেন কোম্যান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খেলোয়াড় ইয়োহান ক্রুইফ আর খেলোয়াড় পেপ গার্দিওলার তুলনা কেউ করতে চাইবেন না। তবে মিল একটা আছে—দুজনই খেলোয়াড় থেকে বার্সেলোনার কোচ হয়েছেন। তাঁদের অধীনে বার্সেলোনার দুই সময়ের দলের একটা তুলনা করা যেতেই পারে। তুলনাটা করেছেন বার্সায় ক্রুইফের অধীনে খেলা ডাচ ডিফেন্ডার রোনাল্ড কোম্যান। তাঁর বিচারে এগিয়ে আছে গার্দিওলার বার্সেলোনা!ক্রুইফের বার্সা দলের অন্যতম বড় তারকা ছিলেন কোম্যান। ১৯৯১ থেকে ১৯৯৪—টানা চার বছর স্প্যানিশ লিগ জিতেছে ক্রুইফের বার্সেলোনা। আর গার্দিওলার বার্সা এক মৌসুমে জিতেছে রেকর্ড ৬টি শিরোপা। শুধু শিরোপার সংখ্যা বিচারেই নয়, গার্দিওলার বার্সাকে কোম্যান এগিয়ে রেখেছেন অন্য কারণেও, ‘এই দলটি আমাদের দলের চেয়ে অনেক জায়গায় এগিয়ে। আমরা অনেক ভালো যেমন খেলেছি, তেমনি বাজেও খেলেছি। আমরা এই দলটির মতো ধারাবাহিক ছিলাম না।’ এএফপি।