এই বার্সেলোনার চেয়ে মিলান ভালো ছিল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অন্য গ্রহের ফুটবল খেলতে থাকা এই বার্সেলোনাই কী সর্বকালের সেরা ক্লাব দল? রাফায়েল বেনিতেজ অন্তত তা মনে করেন না। লিভারপুল ও ইন্টার মিলানের সাবেক কোচ বরং স্বদেশি ক্লাব বার্সেলোনার চেয়ে এগিয়ে রাখছেন আরিগো সাচ্চির স্বপ্নের এসি মিলানকে। সর্বশেষ তিন মৌসুমে বার্সেলোনা শিরোপা জিতেছে ১৩টি। সর্বশেষ তিন মৌসুমে দুবারই ঘরে তুলেছে ক্লাব ফুটবলের সবচেয়ে মর্যাদার প্রতিযোগিতা উয়েফা চ্যাম্পিয়নস লিগ। চ্যাম্পিয়নস লিগে পেপ গার্দিওলার দল ফেবারিট এবারও (অবশ্য কাল রাতে এসি মিলানের হাতে বিদায় হলে ভিন্ন কথা)। বার্সেলোনা এই মুহূর্তে বিশ্বসেরা তো বটেই, সর্বকালের সেরা কি না, শুরু হয়ে গেছে সেই আলোচনাও। বেনিতেজও মেসি-জাভিদের বার্সেলোনাকে ‘গ্রেট দল’-এর স্বীকৃতিই দিচ্ছেন। কিন্তু সর্বকালের সেরা প্রশ্নে এগিয়ে রাখছেন সাচ্চির মিলানকেই।বেনিতেজের যুক্তি, ৮০-এর দশকের শেষ দিকে এবং ৯০-এর দশকের শুরুর দিকে মিলান ছিল অন্য উচ্চতার এক দল। বিশ্ব ক্লাব ফুটবলে একচ্ছত্র রাজত্ব করেছে তারা। ফিফা ডট কমকে দেওয়া সাক্ষাৎকারে ৫১ বছর বয়সী স্প্যানিয়ার্ড বলেছেন, ‘আমার দেখা বার্সেলোনাই সেরা দল কি না? সত্যি বলতে, আমি ছিলাম এসি মিলানের গুণমুগ্ধ, যখন কোচ (আরিগো) সাচ্চির অধীনে (মার্কো) ফন বাস্তেন এবং (রুদ) খুলিতদের মতো খেলোয়াড়েরা খেলত।’পরে খুলে দিয়েছেন যুক্তির ঢালা, ‘তারা সত্যিই ভালো করেছে। ওই সময়ে রাজত্ব করেছে। বার্সেলোনাও কম-বেশি একই রকম। কিন্তু এখন দেখা যায় বায়ার্ন মিউনিখ কিংবা মাঝেমধ্যে (ম্যানচেস্টার) ইউনাইটেড বা রিয়াল মাদ্রিদ তাদের চ্যালেঞ্জ জানাতে পারে। আমার মনে আছে, ওই সময়ে রিয়াল মাদ্রিদও ছিল অসাধারণ দল। কিন্তু তারা মিলানের বিপক্ষে তেমন কিছু করতে পারত না। পার্থক্যটা ছিল বিশাল। তবে হ্যাঁ, বার্সেলোনার খেলা দেখতে দারুণ লাগে।’ ওয়েবসাইট।