এই বাড়ি কোন খেলোয়াড়ের!
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দুই বছর হলো বেসবল থেকে অবসর নিয়েছেন রাউল ইবানেজ। ১৯ বছরের সমৃদ্ধ ক্যারিয়ার শেষে এখন পরামর্শক হিসেবে জড়িত আছেন বেসবলের সঙ্গে। কিন্তু খেলোয়াড় ইবানেজের বিলাসী জীবন টানতে পারছেন না পরামর্শক ইবানেজ। তাই ফ্লোরিডার মিয়ামিতে অনেক শখ করে কেনা বাড়িটি বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন ইবানেজ।
তাঁর প্রাসাদসম এই বাড়িটি দেখার সুযোগ করে দিয়েছে স্প্যানিশ পত্রিকা মার্কা—
















এ ছাড়া আছে ওয়াইন সেলার, স্কাই লাইট, চারটি ফায়ার প্লেস। তো এমন একটি ঘর কিনতে আপত্তি কোথায় আপনার? বিশেষ করে ইবানেজ যখন মাত্র ৪৫ লাখ ডলারেই (৩৬ কোটি ২৭ লাখ টাকা) বিক্রি করতে চাইছেন এটি!