এই শেবাগ নেই সেই শেবাগ!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২ ঘণ্টা খেলে মাত্র ২০ রান। হোক না এটা টেস্টে, তবু কি আপনার বিশ্বাস হবে বীরেন্দর শেবাগ এ রকম ব্যাটিং করেছিলেন? শেবাগও বলছেন সেটাই, ‘শেবাগ ২ ঘণ্টায় মাত্র ২০ রান করবে, এটা কি ভাবতে পারেন?’কল্পনাতীত এই কাজটা শেবাগ করেছিলেন ২০০৮ সালে অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাডিলেড টেস্টে। প্রথম ২ ঘণ্টায় ২০ রান করা শেবাগ এই ইনিংসটা নিয়ে গিয়েছিলেন ১৫১ রানে। বাঁচিয়েছিলেন ম্যাচ। আসলে সবকিছু করেছিলেন বদলে যাওয়া শেবাগ। ‘আমি এভাবে খেলতাম না। আমি আমার খেলার ধরন বদলেছিলাম টেস্ট বাঁচানোর জন্য’—বলেছেন ভারতের বিস্ফোরক ওপেনার।শেবাগকে এভাবে বদলে দিয়েছিল ২০০৭ সালের শুরুর দিকের একটি ঘটনা। বাজে পারফরম্যান্সের কারণে বাদ পড়েছিলেন দল থেকে। বাদ পড়ার পরই নিজের খেলার ধরনটা পাল্টে ফেলেন শেবাগ, ‘২০০৭ সালে আমি দল থেকে যখন বাদ পড়লাম কেউ ভাবতে পারেনি যে নির্বাচকেরা আমাকে বাদ দেবে। কিন্তু আমার বাজে ফর্মের কারণে তারা আমাকে বাদ দিল। এরপরই আমি খেলার ধরন আর চিন্তাটা বদলে ফেলি। ভাবতে শুরু করি, কীভাবে আবার দলে ফিরব।’শেবাগ দলে ফিরেছেন, নিজেকে আবার প্রমাণ করেছেন। এই বিশ্বকাপেও হয়তো বদলে যাওয়া শেবাগকেই দেখবে সবাই। দুটি প্রস্তুতি ম্যাচে তাঁর ব্যাটিং তাই বলে। প্রথম প্রস্তুতি ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫৪ রান করেছেন ৫৬ বলে। আর দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে ৩০ বলে করেছেন ২৩ রান। ওয়েবসাইট।