এই সুয়ারেজকে রুখবে কে?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুয়ারেজের আগ্রাসী উদযাপন
সুয়ারেজের আগ্রাসী উদযাপন

লিগে ১৫ ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর গোল ১৭। আর লুইস সুয়ারেজের ১২ ম্যাচে ১৯! যে গতিতে তাঁর গোলের চাকা ছুটছে, তাতে একটাই প্রশ্ন হতে পারে—এই সুয়ারেজকে রুখবে কে? অ্যানফিল্ডে কার্ডিফ সিটির বিপক্ষেও সেই একই সুয়ারেজ! উরুগুইয়ান স্ট্রাইকারের জোড়া গোলে লিভারপুল  জিতল  ৩-১ ব্যবধানে । 

এদিন গোলের ঢাকনা খোলেন সুয়ারেজই। ২৫ মিনিটেই কার্ডিফের জালে বল জড়িয়ে মেতে ওঠেন বাঁধভাঙা উল্লাসে। ৪২ মিনিটে লিভারপুলের দ্বিতীয় গোল করেন স্টার্লিং। বিরতির ঠিক আগমুহূর্তে আরেকবার ‘সুয়ারেজ শো’! সব মিলে প্রথমার্ধেই ব্যবধান দাঁড়ায় ৩-০। ৫৮ মিনিটে কার্ডিফের পক্ষে মাচের করা গোলটি কেবল ব্যবধানই কমায়। চূড়ান্ত ফল দাঁড়ায় ৩-১। এ জয়ে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে এল লিভারপুল। ১৭ ম্যাচে তাদের পয়েন্ট ৩৬।

ব্যক্তিগত গোলসংখ্যায় প্রিমিয়ার লিগে সুয়ারেজের ধারে কাছে কেউ নেই। দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা সার্জিও আগুয়েরোর গোলসংখ্যা ১৩। বড় ক্লাবগুলো যাতে ছোঁ না মারে, সে জন্য গতকালই লম্বা সময়ের জন্য উরুগুইয়ান স্ট্রাইকারকে চুক্তিবদ্ধ করেছে লিভারপুল।