এই হার বরিশালের জন্য সাবধান বাণী: নাফীস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা রয়েল বেঙ্গলের কাছে আজকের ম্যাচে হেরে বরিশাল বার্নার্স যেন মাটিতে নেমে এল। ব্যাপারটি পরোক্ষভাবে স্বীকার করলেন বরিশালের অধিনায়ক শাহরিয়ার নাফীসও। তিনি মনে করেন, খুলনার বিপক্ষে আজকের হারটা বরিশালকে নতুনভাবে পরিকল্পনা সাজাতে সহায়ক ভূমিকা পালন করবে। তিনি এই হারকে বরিশালের জন্য একধরনের সাবধান বাণী হিসেবেও অভিহিত করেন।ক্রিস গেইল প্রথম ম্যাচে সেঞ্চুরি করে বরিশালের জন্য বিরাট ভরসা হয়ে এসেছিলেন। এই মুহূর্তে বরিশাল গেইলের ওপর পুরোপুরি নির্ভরশীল হয়ে পড়েছে কি না, এমন প্রশ্নের জবাবে নাফীস বলেন, ‘গেইল ছাড়াও আহমেদ শেহজাদ গত ম্যাচে ভালো করেছিল। বরিশাল ওয়ান ম্যান শো ধরনের দল নয়। আজকের ম্যাচে গেইল-শেহজাদ ব্যর্থ হওয়ার পর আমরা বাকি খেলোয়াড়েরা দলের হাল ধরতে পুরোপুরি ব্যর্থতার পরিচয় দিয়েছি। সে কারণেই পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে আমাদের।’নাফীস বলেন, ‘আমাদের টপ-অর্ডার আজ কিছুই করতে পারেনি। টি-টোয়েন্টি ক্রিকেটে টপ-অর্ডার ব্যর্থ হলে ম্যাচ জেতা যায় না। খুলনার বিপক্ষে আমাদের যে স্কোর ছিল, তা মোটেও জেতার জন্য যথেষ্ট ছিল না।’বিপিএলে খুলনা রয়েল বেঙ্গলকে অন্যতম ফেবারিট দল হিসেবে মনে করেন শাহরিয়ার নাফীস। তিনি বলেন, খুলনা কম্বিনেশন অনুসারে দারুণ একটি দল। এই দলে দেশের সাকিব, রাজ্জাক, নাসির, শফিউলদের পাশাপাশি রয়েছেন জয়াসুরিয়া, চন্দরপল, স্মিথদের মতো পরীক্ষিত পারফরমার। এই দলটির বোলিংয়ে বৈচিত্র্য যেমন আছে, ব্যাটিংয়ে ঠিক তেমনি আছে গভীরতা।