এইচএসবিসিতে ৭৬তম সিদ্দিকুর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এইচএসবিসি চ্যাম্পিয়নসের শেষ দিনটাতেই সবচেয়ে ভালো করলেন সিদ্দিকুর রহমান। তবে এদিনও পারের সমান ৭২ শট খেলেছেন বাংলাদেশের সেরা গলফার। সব মিলিয়ে পারের চেয়ে ১৩ শট বেশি খেলে ৭৮ জনের মধ্যে ৭৬তম হওয়া সিদ্দিকুর এরপর খেলবেন বার্কলেস সিঙ্গাপুর ওপেনে। ৮ নভেম্বর থেকে শুরু হবে ৬০ লাখ ডলারের টুর্নামেন্টটি।এদিকে শেষ দিনে পারের চেয়ে ৭ শট কম খেলে চ্যাম্পিয়ন হয়েছেন ইংল্যান্ডের ইয়ান পোল্টার। সব মিলিয়ে পোল্টারের স্কোর -২১। প্রথম তিন রাউন্ডে শীর্ষস্থান ধরে রাখা দক্ষিণ আফ্রিকার লুই উসথাইজেন (-১৮) শেষ পর্যন্ত হয়েছেন ষষ্ঠ। তথ্যসূত্র: পিজিএ ট্যুর।