এইচপিতে আজ থেকে রাজুর ক্লাস
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আকিব জাভেদ কাজ করে গেছেন হাইপারফরম্যান্স (এইচপি) ইউনিটের পেসারদের নিয়ে। পাকিস্তানের সাবেক এই পেসারের পর কাল রাতে ঢাকায় এসেছেন ভারতের সাবেক বাঁহাতি স্পিনার ভেঙ্কটপতি রাজু। স্পিন বিশেষজ্ঞ হিসেবে তিনি কাজ করবেন এইচপির স্পিনারদের নিয়ে। মিরপুরের একাডেমি মাঠে আজ সকাল নয়টা থেকে শুরু হবে রাজুর ছয় দিনের বিশেষ ক্যাম্প। ১৭ সদস্যের এইচপি স্পিন বোলিং স্কোয়াডে আছেন জাতীয় দলে খেলা সোহাগ গাজী, মোশাররফ হোসেন ও সাকলাইন সজীবও। এ ছাড়া জাতীয় দলের আরও আট স্পিনারও পাবেন ভারতের হয়ে ২৮টি টেস্ট ও ৫৩টি ওয়ানডে খেলা রাজুর পরামর্শ। এঁরা হলেন তাইজুল ইসলাম, জুবায়ের হোসেন, মোহাম্মদ সোহরাওয়ার্দী, শুভাগত হোম চৌধুরী, নাসির হোসেন, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন ও মাহমুদউল্লাহ।