এইডসের বিরুদ্ধে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৫ থেকে ২৪ বছর বয়সী জনগোষ্ঠীর মধ্যে প্রতিবছর প্রায় ৭ লাখ ৮০ হাজার জন আক্রান্ত হচ্ছে এইচআইভি ভাইরাসে। সব বয়সীদের দিকে তাকালে সারা বিশ্বে এইডস আক্রান্তের সংখ্যাটা এখন ৩ কোটি ৫৩ লাখ এবং এদের অনেকেই জানে না কী ভয়াবহ বিষ বাসা বেঁধেছে শরীরে। এই মরণব্যাধির বিরুদ্ধে আগেও যুদ্ধে নেমেছেন অনেকে, এবার নামলেন ব্রাজিলিয়ান ফুটবল তারকা ডেভিড লুইজও। গত পরশু জাতিসংঘের এইডসবিষয়ক শাখা ইউএনএইডস জানিয়েছে, বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে ব্রাজিল দলের সহ-অধিনায়ক ডেভিড লুইজ নামবেন এইডসবিরোধী প্রচারণায়। কাজ করবেন ইউএনএইডসের আন্তর্জাতিক শুভেচ্ছাদূত হিসেবে। এই দায়িত্ব পেয়ে চেলসি ডিফেন্ডার লুইজ নিজেও বেশ আনন্দিত, ‘এইডস থেকে কীভাবে রক্ষা পেতে হবে, সে কথা সারা বিশ্বে ছড়িয়ে দিতে চাই আমি।’ এএফপি।