এএইচএফ কাপে জয়ে শুরু জিমিদের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশ হকি ফেডারেশনের লোগো
বাংলাদেশ হকি ফেডারেশনের লোগো

এএইচএফ কাপ হকিতে প্রথম ম্যাচেই জিতেছে বাংলাদেশ। আজ বিকেলে হংকংয়ের কিংস পার্ক স্টেডিয়ামে বাংলাদেশ হংকংকে হারিয়েছে ৪-২ গোলে। বাংলাদেশের পক্ষে দুটি করে গোল করেছেন অধিনায়ক রাসেল মাহমুদ জিমি ও মামুনুর রহমান চয়ন।
ম্যাচের ২২ মিনিটে চয়নের পেনাল্টি কর্নারের গোলে প্রথম এগিয়ে যায় বাংলাদেশ। বেশ কিছু দিন জাতীয় দলে ফিরেই গোল পেলেন দেশের সেরা পেনাল্টি কর্নার বিশেষজ্ঞ। ২৫ মিনিটে চয়নই পেনাল্টি কর্নারে স্কোরলাইন করেন ২-০। ৩৩ মিনিটে পেনাল্টি স্ট্রোকে গোল করে বাংলাদেশকে ৩-০ গোলে এগিয়ে দেন রাসেল মাহমুদ জিমি।
প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থাকলেও দ্বিতীয়ার্ধে দুই গোল করে বাংলাদেশকে শঙ্কায় ফেলে দেয় হংকং। তবে ৫২ মিনিটে জিমির ফিল্ড গোলে জয় নিশ্চিত হয় বাংলাদেশের।
আগামী পরশু বাংলাদেশের দ্বিতীয় ম্যাচের প্রতিপক্ষ চীনা তাইপের।