এএনএইচ ও আবাহনী সেরা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ফেডারেশন কাপ টেবিল টেনিসের পুরুষ বিভাগের দলগত চ্যাম্পিয়ন এএনএইচ (আহনাফ অ্যান্ড হানিফ) ক্লাব ও মহিলা বিভাগের দলগত চ্যাম্পিয়ন আবাহনী। পল্টন উডেনফ্লোর জিমনেসিয়ামে কাল ফাইনালে জাতীয় দলের খেলোয়াড় মানস, মাহবুব, জাভেদ ও তুহিনকে নিয়ে গড়া এএনএইচ হারিয়েছে বাংলাদেশ সেনাবাহিনীকে। এর আগে সেমিফাইনালে সেনাবাহিনী টিটি একাডেমিকে এবং এএনএইচ পাললিক গ্রুপকে হারায়। সব ম্যাচই নিষ্পত্তি হয়েছে ৩-০ সেটে। মহিলা বিভাগের চ্যাম্পিয়ন আবাহনী ৩-১ সেটে হারিয়েছে সেনাবাহিনীকে। সেমিফাইনালে আবাহনী ৩-০ সেটে ঢাকা জেলাকে এবং সেনাবাহিনী ৩-১ সেটে স্ট্রাইড লাল দলকে হারায়।