এএফপির খবর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতিদিনই বিভিন্ন প্রচারমাধ্যমে বিশ্বকাপের তরতাজা খবর পড়ছেন। এই খবরগুলোর বড় একটি অংশই কোত্থেকে আসছে জানেন কি? একদম নিচে চোখ বোলালেই বুঝতে পারবেন, একটি নাম লেখা আছে—এএফপি। গত শুক্রবার ফ্রান্সের এই বার্তা সংস্থা জানিয়েছে, এবারের বিশ্বকাপে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এ পর্যন্ত এএফপি থেকে পাঁচ লাখ ৬৫ হাজার ছবি ডাউনলোড করেছে। এ ছাড়া এবারের বিশ্বকাপে এই এজেন্সি তাদের বাণিজ্যিক লক্ষ্যও ছাড়িয়ে গেছে। এ পর্যন্ত ৫৫ হাজারের বেশি ছবি সরবরাহ করেছে এএফপি। এই ছবিগুলো তোলার দুই মিনিটেরও কম সময়ে তারা পৌঁছে দিয়েছে বিশ্বের আনাচ-কানাচে। এবারের বিশ্বকাপের জন্য ৩০০-রও বেশি বিশেষ কর্মী নিয়োগ করেছিল এএফপি। তার মধ্যে ১৩০ জন প্রতিবেদক, আলোকচিত্রী, ভিডিও সাংবাদিক ও প্রকৌশলীকে পাঠিয়েছে তারা ছয়টি ভাষায় বিশ্বকাপের খবর সরবরাহের জন্য। এএফপি।