এএফসি পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের পাঁচজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাংলাদেশের ওপর অবশেষে নজর পড়ল এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি)। এরই সুবাদে বাফুফের পাঁচ কর্মকর্তা পাচ্ছেন এএফসি পুরস্কার। এশিয়ার বিভিন্ন দেশের ফুটবল সংগঠকদের কাজের স্বীকৃতি হিসেবে এটি দেওয়া হচ্ছে কয়েক বছর ধরে।পুরস্কার দুটি। একটি সোনা, অন্যটি রুপা। সোনার পদক দেওয়া হয় ৩০ বছরের বেশি সময় ফুটবল উন্নয়নে অবদান রাখার জন্য। রুপার পদক ২০ বছরের কাজের স্বীকৃতি। বাফুফে সূত্র জানিয়েছে, বাংলাদেশ থেকে সোনার পদক পেয়েছেন তিনজন—বাফুফের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান সদস্য হারুনুর রশিদ, দুই সহসভাপতি মনজুর হোসেন (মালু) এবং শওকত আলী খান (জাহাঙ্গীর)। আগামী ৫ জানুয়ারি কাতারে পুরস্কৃত করা হবে তাঁদের। রুপা পদক পাচ্ছেন বাফুফের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমান সদস্য আনোয়ারুল হক (হেলাল) ও বর্তমান সদস্য সিরাজুল ইসলাম (বাচ্চু)। এই পুরস্কার ঢাকায় পাঠিয়ে দেবে এএফসি।