এএফসি প্রেসিডেন্টস কাপে আবাহনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ২১ মে কাজাখস্তানের নেফচি কচকর-আতা ক্লাবের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ঢাকা আবাহনীর এ বছরের এএফসি প্রেসিডেন্ট কাপ অভিযান। ‘এ’ গ্রুপে তাদের পরের দুটি ম্যাচ ২৩ মে ও ২৫ মে। প্রতিপক্ষ কম্বোডিয়ার পেন ক্রাউন এফসি ও শ্রীলঙ্কার ডন বস্কো স্পোর্টস ক্লাব। তিনটি ম্যাচই হবে কম্বোডিয়ার জাতীয় অলিম্পিক স্টেডিয়ামে।