এএফসি ফুটবলে কঠিন গ্রুপে বাংলাদেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এবারই প্রথম অনূর্ধ্ব-২২ ফুটবল আয়োজন করছে এএফসি। ভেন্যু এখনো ঠিক হয়নি। তবে কাল গ্রুপিং হয়েছে মালয়েশিয়ায়। ‘ডি’ গ্রুপে নেপালের বিপক্ষে ম্যাচ দিয়ে ২৩ জুন টুর্নামেন্ট শুরু করবে বাংলাদেশ। এই ম্যাচেই যা একটু সমমানের প্রতিপক্ষ পাচ্ছে লাল-সবুজের দল। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ বেশ কঠিন—২৫ জুন উজবেকিস্তান, ২৭ জুন জর্ডান এবং ১ জুলাই ইয়েমেন। বাংলাদেশ দলের প্রস্তুতি শুরু করার চিন্তাভাবনা চলছে। বাফুফে জানিয়েছে, এ টুর্নামেন্টের আগে ফিলিস্তিনে একটি টুর্নামেন্ট খেলার আমন্ত্রণ আছে। সেখানে অনূর্ধ্ব-২২ দলকে পাঠানো হতে পারে।