এএফসিতেও নিষিদ্ধ হাম্মাম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গত ফিফা নির্বাচনে ভোট কেনাবেচার অভিযোগে এশিয়ান ফুটবল কনফেডারেশনের (এএফসি) সভাপতির পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন। বিশ্ব ফুটবলের অভিভাবক সংস্থা ফিফার সদস্যপদ থেকেও আজীবনের জন্য বহিষ্কার করা হয় তাঁকে। এবার পেলেন এএফসির শাস্তিও। আর্থিক দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় সাবেক সভাপতি মোহাম্মদ বিন হাম্মামকে ৩০ দিনের জন্য বহিষ্কার করেছে এএফসি। ফেডারেশনের অভ্যন্তরীণ একটি হিসাবের পর বেশ কয়েকটি চুক্তিতে এবং নিজের ও ফেডারেশনের ব্যাংক হিসাবে আর্থিক অনিয়মের আলামত পাওয়াতেই হাম্মামের নতুন শাস্তি। এই নিষেধাজ্ঞার ফলে এশিয়ান ফুটবল কনফেডারেশনের অধীনে কোনো ধরনের ফুটবলীয় কর্মকাণ্ডে অংশ নিতে পারবেন না তিনি। এএফপি।