এএফসির উন্নয়ন কর্মসূচিতে বাংলাদেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন উন্নয়ন কর্মসূচি হাতে নিয়েছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)। বাফুফের আবেদনের পরিপ্রেক্ষিতে তাতে বাংলাদেশকে অন্তর্ভুক্ত করে এর নাম দেওয়া হয়েছে ‘এএফসি ডেভেলপমেন্ট প্রজেক্ট বাংলাদেশ’।বাংলাদেশের ফুটবলের বর্তমান অবকাঠামো, পেশাদার লিগের হালচাল, ক্লাবগুলোর সার্বিক অবস্থাসহ অন্যসব প্রাসঙ্গিক বিষয়ের অবস্থা জানতে এএফসির পাঁচজনের একটি প্রতিনিধিদল দুই দিনের সফরে ঢাকায় এসেছে। কাল প্রথম দিনে প্রতিনিধিদলটি একাধিক সভা করেছে বাফুফের কর্মকর্তাদের সঙ্গে। আজও তা চলবে। এরপর প্রতিনিধিদল একটি দিকনির্দেশনা দেবে।