এও টেন্ডুলকারের প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শচীন টেন্ডুলকারের শততম সেঞ্চুরির মঞ্চটা এর চেয়ে ভালো আর কী হতে পারে!ক্রিকেট-তীর্থ লর্ডসে ২১ জুলাই যে টেস্টটি হতে যাচ্ছে, সেটি ভারত ও ইংল্যান্ডের শততম টেস্ট। আর ইতিহাসের ২০০০তম। সেঞ্চুরির সেঞ্চুরি করা ক্রিকেট ইতিহাসের একমাত্র ব্যাটসম্যান হিসেবে বন্দিত হওয়ার উপলক্ষটিকে নিশ্চয়ই কাজে লাগাতে চাইবেন টেন্ডুলকার।১৯৮৪ সালে ইতিহাসের হাজারতম টেস্টে নিউজিল্যান্ডের বিপক্ষে দুই ইনিংসেই সেঞ্চুরি করেছিলেন জাভেদ মিয়াঁদাদ। কে বলতে পারে ২০০০তম টেস্টটি দুই সেঞ্চুরি উপহার দেবে না সর্বোচ্চ আন্তর্জাতিক সেঞ্চুরি ও রানের মালিককে!এমন একটা মাইলফলকের সামনে দাঁড়িয়ে টেন্ডুলকারও প্রস্তুতি শুরু করে দিয়েছেন। কদিন আগে উইম্বলডনের গ্যালারিতে দেখা গেছে যে টেন্ডুলকারকে, তিনি মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাবের (এমসিসি) ক্রিকেট একাডেমিতে ঢুঁ মারছেন নিয়মিতই। এমসিসির এক মুখপাত্রের ভাষ্য, ‘সম্প্রতি প্রতিদিনই লর্ডসে দেখা গেছে তাঁকে।’হতে পারে প্রায় ৭ মাস পর টেস্টে নামার প্রস্তুতি নিতেই লর্ডসে প্রতিদিন ঢুঁ মারছেন। শুধু একা নন, এমসিসির সাম্মানিক আজীবন সদস্য সঙ্গে নিয়ে যাচ্ছেন তাঁর ১১ বছর বয়সী ছেলে অর্জুনকেও। সেখানে ছেলেকে ক্রিকেট শেখাচ্ছেন। ইনডোরে অনুশীলন করতে আসা অন্যদেরও টিপস দিচ্ছেন।আর যখন অর্জুনের সঙ্গে অনুশীলনে থাকেন না, তখন একটু ব্যবসায় সময় দিচ্ছেন; যাচ্ছেন উইনচেস্টারে ক্রিকেট থিম নিয়ে গড়ে তোলা তাঁর বিনোদনকেন্দ্রে। নেটে অনুশীলন এখনো শুরু করেননি। আজকালের মধ্যেই শুরু করে দেবেন। পরিবার-পরিজন নিয়ে আগেই ইংল্যান্ড এসে ইংলিশ আবহাওয়ার সঙ্গে খাপ খাইয়ে নিচ্ছেন। ওয়েবসাইট।