এক অঙ্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বধ্যভূমি! হ্যাঁ, অন্তত কাল ব্রিসবেনের গ্যাবা ব্যাটসম্যানদের কাছে বধ্যভূমিরই রূপ নিয়েছিল। দুই ইনিংস মিলিয়ে মাত্র ১৪৯ রানে পড়েছে ১৬ উইকেট! আউট হওয়া ১৬ ব্যাটসম্যানের ১৩ জনই ছুঁতে পারেননি দুঅঙ্ক। এঁদের ১১ জনই আবার প্রথম সাতের ব্যাটসম্যান। ওয়ানডে ম্যাচে দুই দলের প্রথম সাতের ১১ জনের দশের নিচে আউট হওয়াটা রেকর্ড। তবে ওয়ানডের ৩৩২১ ম্যাচের ইতিহাস এর আগেও একবার দেখেছে এমন। সেটি ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপের সেমিফাইনালে। সেই ম্যাচেও ছিল অস্ট্রেলিয়া। জয়ের ব্যবধানটাও ছিল ৪ উইকেটের। তবে সেবার ইংল্যান্ডকে ৯৩ রানে অলআউট করে জিতেছিল অস্ট্রেলিয়াই।