প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃতীয়বার আর সুযোগ হারালেন না মাইকেল ফেল্প্স। পরশু ২০০ মিটার ব্যক্তিগত মিডলের সোনা জিতে নিলেন। অলিম্পিকে একই ইভেন্টে টানা তিনবার চ্যাম্পিয়ন হওয়ার প্রথম পুরুষ সাঁতারু হয়ে গেলেন ফেল্প্স। এর আগে ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ও ২০০ মিটার বাটারফ্লাইয়ে ব্যর্থ হয়ে হারিয়েছিলেন সুযোগ। অলিম্পিকে এক ইভেন্টে সর্বাধিক চারটি সোনা জিতেছেন তিনজন। সেইলিংয়ের ফায়ারফ্লাই, ফিন ইভেন্টে ডেনমার্কের পল এলভস্ট্রম ১৯৪৮ থেকে ১৯৬০ পর্যন্ত চারবার চ্যাম্পিয়ন হন। এ ছাড়া যুক্তরাষ্ট্রের দুই অ্যাথলেট কার্ল লুইস (লং জাম্প, ১৯৮৪-৯৬) ও আল ওর্টার (ডিসকাস থ্রো, ১৯৫৬-৬৮) জিতেছেন চারটি অলিম্পিকে।