এক ও দুইয়ের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

টেস্ট সিরিজ জিতেছে টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষ দেশ ভারত। ওয়ানডে সিরিজে কি র‌্যাঙ্কিং-সেরা দলের মান রাখতে পারবে অস্ট্রেলিয়া? ভারত পারবে দুই নম্বর জায়গাটা ধরে রাখতে?ভারত-অস্ট্রেলিয়া সিরিজ কয়েক বছর ধরেই ক্রিকেটের সবচেয়ে আলোচিত লড়াই। তবে দুই দলের অনেক শীর্ষ তারকার অনুপস্থিতিতে সিরিজটা কি পারবে সেরা ক্রিকেট উপহার দিতে?টেস্ট সিরিজে রান না পেয়ে প্রচণ্ড চাপে থাকা মাইকেল ক্লার্ক কি পারবেন দলকে উদ্বুদ্ধ করতে?মহেন্দ্র সিং ধোনি কি পারবেন এবি ডি ভিলিয়ার্সকে টপকে ওয়ানডে ব্যাটিং র‌্যাঙ্কিংয়ের শীর্ষস্থানটা পুনরুদ্ধার করতে?অনেক প্রশ্নের উত্তর দিতে পারে ভারত-অস্ট্রেলিয়া ওয়ানডে সিরিজ। তবে সবকিছুকে ছাপিয়ে আলোচনায় প্রকৃতি। কয়েক দিন ধরেই অঝোরে বৃষ্টি ঝরাচ্ছে কোচির আকাশ। জওহরলাল নেহরু স্টেডিয়ামের পুরো মাঠ ঢাকা ছিল কাল বিকেলেও। ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচটিতে বল মাঠে গড়ানো নিয়েই তাই শঙ্কা। রাতে আর বৃষ্টি না হলেও পুরো ম্যাচ হওয়া নিয়ে আছে সংশয়। শেষ পর্যন্ত ম্যাচ হলেও কৌতূহল থাকবে উইকেট নিয়ে। টানা বৃষ্টির জন্য উইকেট প্রস্তুতিতে বাধা পড়েছে, সেই উইকেট আবার রোদের ছোঁয়া পায়নি অনেক দিন। উইকেটের আচরণ তাই অনুমান করতে পারছেন না কোনো অধিনায়কই। র‌্যাঙ্কিংয়ে দুই নম্বর জায়গাটা ধরে রাখতে হলে সিরিজ জয় ছাড়া উপায় নেই ভারতের। কিন্তু সামনের ব্যস্ত সূচির কথা মাথায় রেখে তারা বিশ্রাম দিয়েছে শচীন টেন্ডুলকার, হরভজন সিং, জহির খান ও প্রজ্ঞান ওঝাকে। টেন্ডুলকার অবশ্য ওয়ানডে বেছে বেছে খেলছেন অনেক দিন থেকেই। গত ফেব্রুয়ারিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ডাবল সেঞ্চুরির ইতিহাস গড়া ম্যাচটির পর আর খেলেননি একটি ম্যাচও। ছোটখাটো চোটের কারণে দলে নেই বীরেন্দর শেবাগ, গৌতম গম্ভীর ও ইশান্ত শর্মা। অর্থাৎ নিয়মিত একাদশের সাতজন নেই এই সিরিজে। আজ ওয়ানডে অভিষেক হয়ে যেতে পারে ওপেনার শিখর ধাওয়ানের।ভারত হয়তো শীর্ষ তারকাদের বিশ্রাম দিয়েছে অস্ট্রেলিয়াকে দেখেই। অস্ট্রেলিয়া দল ঘোষণা করেছিল আগেই। তারা বিশ্রাম দিয়েছে অধিনায়ক রিকি পন্টিং, মিচেল জনসন ও শেন ওয়াটসনকে। চোটের কারণে পাচ্ছে না দুই পেসার শন টেইট ও রায়ান হ্যারিসকে। প্রচণ্ড চাপে থাকা মাইকেল ক্লার্কের মানসিক শক্তির একটা পরীক্ষা হয়ে যাবে এই সিরিজে। হয়তো অস্ট্রেলিয়ার ভবিষ্যৎ অধিনায়কের ‘ভবিষ্যৎ’ ঠিক করে দেবে ফলাফল। ওয়েবসাইট।