শেষ বলে ছয় মারার পরও ইনিংসের প্রথম ওভারে এল ৯ রান। রমেশ পাওয়ারের করা পরের ওভার থেকে ২০ রান নিলেন দিলশান। সেটি দেখে গেইলের কী মনে হচ্ছিল কে জানে। পরের ওভারে ৬, ৬, ৪, ৪, ৬, ৬, ৪—মোট ৩৭! বল সাতটি, কারণ প্রশান্ত পরমেশ্বরণের দ্বিতীয় বলটি ছিল নো। দলীয় পঞ্চাশ হলো ২.৩ ওভারে, আগের রেকর্ডটি (২.৫ ওভার) কিংস ইলেভেন পাঞ্জাবের।কোচি টাস্কার্সকে ৯ উইকেটে হারিয়ে পয়েন্ট টেবিলের তিনে উঠেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। ১৬ বলে ৪৪ করে গেইল আউট হওয়ার পর বাকি কাজটুকু সেরেছেন দিলশান (৩১ বলে ৫২) ও বিরাট কোহলি (৩৩ বলে ২৭)। প্রথম ৫ ম্যাচের একটিতে জয়ী বেঙ্গালুরু গেইল আসার পর জিতল টানা ৫ ম্যাচ! পুনে-পাঞ্জাব ম্যাচে দেখার ছিল সৌরভ গাঙ্গুলী পুনে দলে খেলেন কি না। সৌরভ খেলেননি, তবে ৭ ম্যাচ পর কাল জয়ের দেখা পেয়েছে পুনে ওয়ারিয়র্স। কিংস ইলেভেন পাঞ্জাবকে ৫ উইকেটে হারিয়েছে তারা। ওয়েবসাইট।