প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
৬, ২, ওয়াইড, ৬, ৬, ৬, ১—পরশু সেন্ট লুসিয়ায় মোহাম্মদ সামির করা ইনিংসের ১৬তম ওভার থেকে আসা ২৮ রানের ২৭-ই ডেভিড হাসির। টি-টোয়েন্টির এক ওভারে সবচেয়ে বেশি রানের রেকর্ডে এটি থাকছে চারে। শীর্ষে অবশ্যই যুবরাজ সিং, প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপে ডারবানে স্টুয়ার্ট ব্রডের ৬ বলে মেরেছিলেন ৬ ছক্কা। এর পর যিনি, ক্রিকেট না ছাড়লেও তিনি ছেড়েছেন টি-টোয়েন্টি। ইতিহাসের প্রথম আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে ড্যারিল টাফির ১ ওভারে ৩০ রান নিয়েছিলেন পন্টিং। প্রথম টি-টোয়েন্টি বিশ্বকাপেই কেনিয়ার ল্যামেক ওনিয়াঙ্গর ১ ওভারে ২৯ রান নিয়েছিলেন শ্রীলঙ্কার জিহান মোবারক। ২০০৮ সালে জিতান প্যাটেলের ১ ওভারে পল কলিংউড ও দিমিত্রি মাসকারেনহাস মিলে নিয়েছিলেন ২৭ রান।