এক ক্লাবেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাউল পারেননি। তবে ইকার ক্যাসিয়াস আশাবাদী, ক্যারিয়ারের পুরোটাই রিয়াল মাদ্রিদে কাটিয়ে দেবেন। তা করতে পারলে নিশ্চিতভাবেই রিয়ালে সবচেয়ে ম্যাচ খেলার রেকর্ড ক্যাসিয়াসেরই হবে। এক ক্লাবেই পুরো ক্যারিয়ার কাটিয়ে দেওয়া খেলোয়াড়দের তালিকায় সম্মানজনক একটা স্থানেও যাবেন রিয়ালের হয়ে ৬৫১ ম্যাচ খেলা ক্যাসিয়াস। অবশ্য বিশ্ব রেকর্ডটি ভাঙা আসলে অসম্ভবের কাছাকাছি। ডেনমার্কের ওডেন্স বোল্ডক্লাবের হয়ে ১৯৭৭ থেকে ২০০০ সাল পর্যন্ত ২৩ বছরে ৮১৭টি ম্যাচ খেলেছিলেন লার্স হিউ। এখনো সক্রিয় খেলোয়াড়দের মধ্যে রেকর্ডটির সবচেয়ে কাছে আছেন রায়ান গিগস। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ৬৪৮ ম্যাচ খেলেছেন। পুরো ক্যারিয়ার এসি মিলানে কাটিয়ে দিয়ে পাওলো মালদিনি থেমেছেন ৬৪৭ ম্যাচেই।